• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রাজনৈতিক লড়াই শেষে এখন জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে: পানিসম্পদমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৬, ১৪:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিন রাজনৈতিক লড়াইয়ের পর এখন দেশের মানুষকে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। দেশে ফিরে আসা স্বাভাবিক জীবন ধরে রাখতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখার পাশাপাশি গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না। আমরা একেকজন একেকভাবে ওই পরিস্থিতি মোকাবিলা করেছি। আজকে একটা স্বাভাবিক জীবন এসেছে। এই স্বাভাবিক জীবন পাব, গত তিন বছর আগেও আমরা এটা চিন্তা করিনি, কিন্তু আমরা পেয়েছি। এই স্বাভাবিক জীবনটাই আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে এতদিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদেরকে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। যে যেখানে আছেন, সেখান থেকেই সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক ঐক্য বজায় রেখে সামনের দিনগুলো পার করতে হবে। দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী রাখার চেষ্টা করতে হবে। নিয়মিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারলেও বাংলাদেশের উন্নয়ন সম্ভব।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ মুহূর্তে সবাই মিলে সহযোগিতা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করা জরুরি। আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, তবে আগের মতো নির্বাচনী প্রক্রিয়া ছিল না। এখন নতুনভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। এই যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে।

দেশের অভাব-অনটনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে নানা সংকটের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হচ্ছে। এরপরও যদি স্বাভাবিক জীবন নিশ্চিত করা না যায়, তাহলে শিক্ষা, সামাজিক অবস্থান, সচেতনতা, সমাজকর্ম কিংবা মানবকল্যাণে কাজ করার মূল্য কোথায়—সেই প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার দেশ গঠনে কাজ শুরু করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্ব, সংগ্রাম ও নির্যাতনের শিকার হওয়ার কথাও তুলে ধরেন তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্যের ক্ষেত্রে সংযমের ওপর গুরুত্ব দিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংসদে সুন্দর আলোচনা হলেও বাইরে গিয়ে অনেক সময় সেই অবস্থান ধরে রাখা যায় না। কখনো রেগে গিয়ে ভিন্ন কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করা হয়, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সব দিক বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

জুলাই অভ্যুত্থানের পর পুলিশের ১৪৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

২৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, পরিষদের উপদেষ্টা অধ্যাপক জেডএম ফারুকী, অধ্যাপক জাকির হোসেন, আইনজীবী হাফিজুর রহমান ও শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী এবং সাধারণ সম্পাদক আইনজীবী রুহুল আমিন কিরণসহ অন্যরা।

এমএম/

  • শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
  • পানিসম্পদমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: এ্যানি
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: এ্যানি
নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।