দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেউ অপকর্ম করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কাজ করার সুযোগ না পায়। কেউ কোনো অপকর্ম করলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা, ড্রোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকবে।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। ধরে নেন, সেনাবাহিনী মোতায়েন হবে না। এখানে যে ফোর্স রয়েছে, তা জাতীয় নির্বাচনের তুলনায় তিন গুণ থাকবে। সুতরাং, অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এখানে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সুযোগ থাকবে না।’
নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ, নির্বাচন সুষ্ঠু হবে। এই নির্বাচনের পর ঠাকুরগাঁওবাসী হিসেবে আপনারা সম্মানিত বোধ করবেন বলে আমি নিশ্চিত।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ সময় নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। শূন্য এ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যে আই