দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাত মাসের সরকার পরিচালনার পর ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকে প্রথম পরীক্ষা হিসেবে দেখছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিরোধী দলের লংমার্চে জনগণের সমর্থন থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনসহ উপনির্বাচনগুলোতে তারা জয়ী হতো।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাত মাসের ব্যবধানে কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রমাণ করে, জনগণের স্বার্থবিরোধী কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
ইশরাক হোসেনের প্রসঙ্গে তিনি বলেন, তাঁর উদ্যোগের উদ্দেশ্য ইতিবাচক ছিল। তিনি কোনো জায়গা দখল করতে যাননি, মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন। তবে তাঁর প্রক্রিয়ায় ভুল ছিল। ইতিবাচক উদ্যোগের মধ্যেও ৫ শতাংশ ভুল থাকায় তাঁকে এর খেসারত দিতে হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অন্যদিকে জামায়াতের সংসদ সদস্যদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, জামায়াতের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে শুধু আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তারেক রহমানের মতো জামায়াতের সংসদ সদস্য ও নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের প্রতি অনাস্থার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হলে জামায়াত আগের মতো সংবাদ সম্মেলন করে নির্বাচন সুষ্ঠু হয়নি বা কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলতে পারে। তবে এবার সেই কৌশল চলবে না বলে মন্তব্য করেন তিনি।
এমএম/