দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, আব্দুল গনির মেয়ে তানহা (১০) ও মো. শাহিনের মেয়ে মাহা (৯)। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে এক পথচারী এক শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় অপর শিশুটি পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে ছিল বলে জানা যায়।
পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যে আই