দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়াকাপে ক্রিকেটার তাইজুল ইসলামকে না রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা, ফরাহাদ হোসেনসহ নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তাইজুল ইসলাম একজন ভালো ক্রিকেটার হওয়ার পরও তাকে এশিয়াকাপ স্কোয়াডে রাখা হয়নি। তাইজুল ইসলামকে এশিয়াকাপ ক্রিকেট স্কোয়াডে অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রী ও ক্রিকেট কাউন্সিলের কাছে দাবি জানান।
জেবি