• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সড়কে মৃত্যুর মিছিল, ৩৪ মাসে প্রাণ গেছে ১৫০ জনের

ফারুক আহমেদ চৌধুরী
  ২১ অক্টোবর ২০২৬, ২১:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চাঁপাইনবাবগঞ্জের সড়কগুলোতে থামছে না দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানিও। গত ৩৪ মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫০ জন। সবচেয়ে বিপজ্জনক সোনামসজিদ মহাসড়ক। জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই এই সড়কে প্রাণ হারান। সংশ্লিষ্টদের মতে, অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল, বেপরোয়া গতি, আইন অমান্য এবং মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৪ মাসে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৫০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় বহু পরিবার হারিয়েছে উপার্জনক্ষম সদস্যকে। অনেক মা বাবা হারিয়েছেন সন্তানকে, আবার অনেক সন্তান হারিয়েছে মা বাবাকে। দুর্ঘটনায় আহত হয়ে অনেকে হারাচ্ছেন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ।

চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত মহাসড়কে বেশির ভাগ যানবাহনই বেপরোয়া গতিতে চলাচল করে। এ সড়ক দিয়ে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক চলাচল করে। পাশাপাশি বেড়েছে যাত্রীবাহী যানবাহনের সংখ্যাও। বাস, ট্রাক, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের পাশাপাশি বিপুলসংখ্যক অটোরিকশা এবং স্থানীয়ভাবে তৈরি ভটভটি ও নসিমন চলাচল করে।

সংশ্লিষ্টদের মতে, অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল, বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। মহাসড়কের কয়েকটি স্থানে ‘দুর্ঘটনাপ্রবণ এলাকা, আস্তে গাড়ি চালান’ লেখা সাইনবোর্ড টাঙানো হলেও দুর্ঘটনা কমছে না।

গত ৩০ সেপ্টেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌডালা কানসাট সড়কের পুসকুনি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও আটজন। নাচোলের সোনাইচণ্ডী হাটে গরু বিক্রি করে অবৈধ পরিবহন ভটভটিতে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা সরকারি দপ্তরগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপরতার অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবছর সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে। এমন পরিস্থিতিতে আগামী ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করবে সরকার। ২০১৭ সাল থেকে সরকারিভাবে ২২ অক্টোবর দিবসটি পালন করা হয়। তবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটির কারণে এ বছর দিবসটি পিছিয়ে দেওয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় দুই বাসের পাল্লাপাল্লিতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। গড়ে ওঠে নজিরবিহীন সড়ক নিরাপত্তা আন্দোলন। আন্দোলনের পর তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন, ২০১৮ পাস করে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে সেসব উদ্যোগের অধিকাংশই পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

আইনজীবী মো. আব্দুস সালাম বলেন, ‘সড়ক নিরাপত্তায় উচ্চ আদালতের নির্দেশনা ও আইন রয়েছে। কিন্তু সঠিক প্রয়োগের অভাবে সড়কগুলো দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। প্রতি বছর মানুষ প্রাণ হারাচ্ছে, অনেকে আহত হচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি মানুষ সচেতন না হলে দুর্ঘটনা কমানোর কোনো উদ্যোগই কাজে আসবে না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, পরিবহন মালিক ও শ্রমিক, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের বিআরটিএর সহকারী পরিচালক মো. শাহজামান বলেন, ‘দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

আরও পড়ুন

নরসিংদীতে ইট নেওয়া নিয়ে বিরোধ / চাচা-চাচাতো ভাইয়ের বিরুদ্ধে যুবককে হত্যার অভিযোগ

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রশাসক মাহবুবুর বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, মালিক ও পথচারী সবার দায়িত্ব রয়েছে। সবাই সচেতন হলে সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ দিনরাত কাজ করছে। সবাই আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।’

/অ

  • চাঁপাইনবাবগঞ্জ
  • সড়ক দুর্ঘটনা
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
দুর্গাপূজার দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে ভিডিপি সদস্যের মৃত্যু
দুর্গাপূজার দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে ভিডিপি সদস্যের মৃত্যু
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মাদক সরবরাহে নারীদের ব্যবহারের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে মাদক সরবরাহে নারীদের ব্যবহারের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X