• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বগুড়ায় ১৫০ নারী শিক্ষার্থীকে বাইসাইকেল দিল এমটিবি ফাউন্ডেশন

বগুড়া প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

‘স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়’ এই স্লোগান সামনে রেখে বগুড়ায় ১৫০ জন নারী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমটিবি ফাউন্ডেশন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করার লক্ষ্যে ফাউন্ডেশনটির ‘স্বপ্নসারথী’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এমটিবি ব্যাংকের উত্তরাঞ্চল প্রধান মো. সামিউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোশারফ হোসেন শিক্ষাখাত ও তরুণ জনগোষ্ঠীর কল্যাণে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের ভালো ও প্রতিষ্ঠিত ব্যাংকগুলো শিক্ষাক্ষেত্রে এ ধরনের উৎসাহমূলক কাজে এগিয়ে এলে আগামী দিনের সুশিক্ষিত সমাজ গড়ার পথ আরও সুগম হবে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, বগুড়ায় স্কুলশিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত যাতায়াত সহজ করতে এমটিবি ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের স্পন্সর হিসেবে যুক্ত থাকার পর এবার শিক্ষাক্ষেত্রেও অনুদান দিয়েছে ব্যাংকটি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে শারীরিক সুস্থতা ও ফিটনেস বজায় রাখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী বলেন, ফাউন্ডেশনটি সিএসআর নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে কাজ করছে। শিক্ষা খাতে তাদের অন্যতম প্রধান প্রকল্প ‘স্বপ্নসারথী’। প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিদ্যালয়ে যাতায়াতের দূরত্ব যেন শিক্ষার্থীদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়।

আরও পড়ুন

প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখা গার্গীর এখন স্বাভাবিক জীবনে ফেরার লড়াই

তিনি জানান, গত তিন থেকে চার বছর ধরে দেশের ২৫টিরও বেশি স্থানে প্রান্তিক ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নারীশিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাইসাইকেল উপহার পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকেরা।

যে আই

  • ফাউন্ডেশন
  • বাইসাইকেল
এ সম্পর্কিত আরও খবর
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
বিধবা সেতারার পাশে ছওয়াব ফাউন্ডেশন
বিধবা সেতারার পাশে ছওয়াব ফাউন্ডেশন
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, দায়িত্ব পেলেন যারা
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, দায়িত্ব পেলেন যারা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।