• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বগুড়ায় চুরির অভিযোগে সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  ১০ অক্টোবর ২০২৬, ১৯:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বগুড়ার সদর উপজেলায় ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপন মুরমু (২৭) নামে এক সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের চানপাড়া এলাকার ডিউকের ইটভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিহত রিপন মুরমু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলোয়া বামুনপাড়া গ্রামের মোসেজ মুরমুর ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে চানপাড়া এলাকার ডিউকের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিমের ওয়েল্ডিং ওয়ার্কশপে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রেজাউল করিমের ওয়েল্ডিং ওয়ার্কশপ থেকে একটি ঝালাই মেশিন চুরি হয়। এ ঘটনায় শুক্রবার রিপনকে নিয়ে সালিশ বৈঠক করেন মেশিনের মালিক রেজাউল করিম ও স্থানীয় এক সাবেক চেয়ারম্যানের ছেলে সেলিম।

নিহতের স্বজনদের অভিযোগ, সালিশের সময় রিপনকে মারধর করা হয়। পরে কালু নামে এক ব্যক্তিকে মেশিন চুরির সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়। ওই ব্যক্তি ও চুরি যাওয়া মেশিন উদ্ধারের দায়িত্ব রিপনকে দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার কথাও বলা হয়। স্বজনদের দাবি, মারধরের পর রিপন অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।

অভিযোগ উঠেছে, পরিস্থিতি বেগতিক দেখে রেজাউল ও সেলিম অ্যাম্বুলেন্স ডেকে শুক্রবার রাতে রিপনের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠান। তবে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানালে অ্যাম্বুলেন্সচালক সেটি নিয়ে আবার বগুড়ায় ফিরে আসেন।

অ্যাম্বুলেন্সচালক সিয়াম বলেন, সেলিম নামে একজনের ফোন পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে চানপাড়া ইটভাটা এলাকায় যান তিনি। প্রথমে তাঁকে বলা হয়েছিল, একজন অসুস্থ রোগীকে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে জানতে পারেন, মরদেহ নিয়ে যেতে হবে। পরে রাত ১১টার দিকে ঘোড়াঘাটের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছালে নিহতের স্বজনেরা মরদেহ এভাবে নিতে অস্বীকৃতি জানান। প্রায় সারা রাত সেখানে থাকার পর শনিবার ভোরে মরদেহ নিয়ে আবার ইটভাটার সামনে ফিরে আসেন তিনি।

ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম বলেন, রাতে রিপনের মরদেহ বাড়িতে আনার খবর পেয়ে তিনি সেখানে যান। বিষয়টি নিয়ে বগুড়ায় রিপনের কর্মস্থলের কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁদের বক্তব্যে অমিল পান। পরে বগুড়া ও ঘোড়াঘাটের পুলিশের সঙ্গে কথা বলে শনিবার বেলা ১১টার দিকে ইটভাটায় আসেন।

নিহতের বাবা মোসেজ মুরমু বলেন, এখানে এসে অনেক কিছু শুনেছেন, তবে আসলে কী ঘটেছে, তা তিনি জানেন না। ভাটা এলাকার সবাই তাঁর ছেলেকে ভালো বলেছে। বগুড়ায় এসে ছেলের চোখ, হাত ও কোমরে আঘাতের চিহ্ন দেখেছেন। ময়নাতদন্তের পর তাঁরা মামলা করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন

কুড়িগ্রামে ১৬ লাখ টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার

দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঝালাই মেশিন চুরির অভিযোগে শুক্রবার সকালে স্থানীয় লোকজন রিপনকে মারধর করেন। পরে রাতে তাঁকে থাকার পরিত্যক্ত ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠালেও সেখান থেকে আবার ফিরিয়ে আনা হয়।

ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/

  • বগুড়া
এ সম্পর্কিত আরও খবর
বগুড়ায় ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ব্যয় বহন করলেন এমপি মিল্টন
বগুড়ায় ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ব্যয় বহন করলেন এমপি মিল্টন
বগুড়ায় শিক্ষার্থী-হতদরিদ্রদের মাঝে উপকরণ বিতরণ
বগুড়ায় শিক্ষার্থী-হতদরিদ্রদের মাঝে উপকরণ বিতরণ
বগুড়ায় জমি থেকে জেলের মরদেহ উদ্ধার
বগুড়ায় জমি থেকে জেলের মরদেহ উদ্ধার
বক্তব্যের সুযোগ না দেওয়ার অভিযোগ, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ছাড়লেন সনাতনী নেতারা
বক্তব্যের সুযোগ না দেওয়ার অভিযোগ, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ছাড়লেন সনাতনী নেতারা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।