দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার আতাইকুলায় একটি দাখিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় মাদ্রাসার সুপারের একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে আতাইকুলা কাছারপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মাদ্রাসা-সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার শিক্ষক নাজমুল হক রিচার্ডের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষার্থীরা একাধিকবার মাদ্রাসার সুপার হুজজাতুল্লাহর কাছে অভিযোগ করলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীদের একটি অংশ মাদ্রাসার সুপারের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার সুপারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এমএস/