দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পাটওয়ারীর ওপর হামলার দাবি করে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া যাওয়ার পর রোববার সন্ধ্যার দিকে লালন শাহ্ এর আখড়াবাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সেখান থেকে ফেরার সময় লালন শাহ্ এর আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে অজ্ঞাত কিছু যুবকের নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন কিছু লোক।
এ বিষয়ে কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, নাসিরুদ্দিন পাটোয়ারীকে উদ্ধার করে নিরাপদে বের করে দেয়া হয়েছে। তবে এ হামলার সাথে কারা জড়িত তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারী থানায় কোন অভিযোগ দেননি বলে জানানও জানান তিনি।
এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরাতন ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা।
এছাড়া ২৮ জুলাই সন্ধ্যায় দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও হামলার শিকার হন তিনি।
কেএম