দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়কে দ্রুত সরকারি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব দেওয়া হবে।
রোববার দুপুরে বগুড়া মহানগরীর সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোরশেদ মিল্টন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। বগুড়া শহরের প্রবেশমুখে অবস্থিত ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা প্রতিষ্ঠানটির উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজার রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হযরত আলী ও আব্দুস সামাদসহ শিক্ষক ও স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আবু হাসান বলেন, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়টি সরকারি হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা উন্নত শিক্ষার সুযোগ পাবে।
তিনি বলেন, নবনির্মিত প্রধান ফটক উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। এর আগে শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে বিদ্যালয়ে আধুনিক পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আবু হাসান আরও বলেন, ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান বড় সাফল্য অর্জন করতে পারে। শাজাহানপুরের মতো বড় উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কম। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়কে সরকারি করার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।
এমএস/