দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকান থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন চুরির পর বাসে করে ঢাকায় পালানোর সময় আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়া গ্রামের আলামিন (৩০), পাঠানপাড়া গ্রামের ইসরাফিল রহমান (২৭), বাকলিয়া থানার সিএমপি বাকলিয়া গ্রামের আক্কাস আলী (৩৫), পতেঙ্গা থানার ইসমাইল ফয়েজ রোডের রিদয় (৩৪), নরসিংদীর রায়পুর থানার চর মদিনানগর গ্রামের ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চকবাস মোল্লাবাড়ী গ্রামের ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা থানার নওয়াতপুর গ্রামের রবিউল (৩৩) এবং মুরাদনগর থানার কামাল্লা গ্রামের আলাউদ্দিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে একদল চোর ধুনট উপজেলা শহরের ইছামতি কমপ্লেক্সে মাসুদ টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকান থেকে ৯৪টি মোবাইল ফোন চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে শেরপুর শহরের দিকে যায়।
পরে শেরপুর থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ যৌথভাবে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসায়।
সেখানে শ্যামলী পরিবহনের বাসটিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
যে আই