দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুরে ধর্ষণ মামলার আসামি কথিত পীর মো. সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব-২-এর (এসআরবি-২) একটি দল।
শনিবার (১৪ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার নূরজাহান রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি ২ এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস।
তিনি জানান, এসআরবি জানতে পারে, সোহেল রানা নুরজাহান রোড এলাকার একটি বাসায় অবস্থান করছেন। এরপর অভিযানিক দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে কথিত পীরের সঙ্গে তাদের পরিচয় হয়। শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ওই নারীকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাসায় ডেকে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।
ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ১১ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ৩২। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি হয়েছে।
এসআরবি-২ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কে