দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি এনামুল হকসহ আওয়ামী লীগের কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এ ছাড়া তিনি বাগমারাকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চালাচ্ছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কে