দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৌলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি এলে চালক বারবার হর্ন দেন। তবে ওই নারী রেললাইন থেকে সরে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ও লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র বর্মন জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/