দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
এতে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, লাইনচ্যুত অংশ দ্রুত উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
যে আই