• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

মামলার সাক্ষী হওয়া নিয়ে বিরোধে সাতক্ষীরায় একই পরিবারের ৫ জনকে মারধরের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৬, ১৬:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

সাতক্ষীরার কলারোয়ায় পূর্ববিরোধ ও একটি মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহাসিন আলী (৪০), তার ভাই, চাচাতো ভাই, বোনাই ও ভাগ্নে আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে আনন্দ জুয়েলার্সের সামনে কালভার্টের মুখে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মহাসিন আলী বাদী হয়ে কলারোয়া থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, পূর্ববিরোধের জেরে সজিব হোসেন, শামিম রেজা, শাহিন হোসেন, সাঈদ, হুমায়ুন হোসেন, দেলোয়ার হোসেন, তবিবুর রহমান ও ইসাহাকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মহাসিন আলীর ওপর হামলা করেন। এ সময় তাকে কুড়াল, লোহার রড, শাবল ও ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার মাথায় কাটা-রক্তাক্ত জখম এবং বাঁ হাতের আঙুলে হাড়ভাঙার জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মহাসিন আলীর অভিযোগ, তাকে মারধরের সময় তার ভাই শাহিনুর রহমান এগিয়ে এলে তাকেও কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে চাচাতো ভাই আশরাফ আলী, বোনাই তৌহিদুল ইসলাম ও ভাগ্নে অলিউল্লাহ এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এতে তাদের মাথা, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

মহাসিন আলী বলেন, তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী শাহিনুর রহমান বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের আগে থেকেই বিরোধ চলছিল। সম্প্রতি একটি মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করেও তাদের চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।

মহাসিন আলী বলেন, তার ভাগনেকে মারধরের ঘটনা নিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাদের ওপর হামলা করেন। তার দাবি, হামলার সময় তাকে ও তার স্বজনদের মাথায় আঘাত করা হয় এবং তাদের হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল গবাদিপশু

রাঙ্গাবালীতে দস্যুতার অভিযোগে ৯ জেলেকে ধরে পুলিশে দিলেন ভুক্তভোগীরা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা হলে কঠোর মোকাবিলার হুঁশিয়ারি

ভুক্তভোগী তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, অভিযুক্তদের কয়েকজন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত বলে পরিচয় দিচ্ছেন। তাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারেরও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/

  • সাতক্ষীরা
এ সম্পর্কিত আরও খবর
ঐতিহ্যে উৎসবের রঙে সাতক্ষীরায় গুড়পুকুর মেলা শুরু
ঐতিহ্যে উৎসবের রঙে সাতক্ষীরায় গুড়পুকুর মেলা শুরু
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
গভীর রাতে নজরুলপত্নী মরিয়মের দাফন
গভীর রাতে নজরুলপত্নী মরিয়মের দাফন
গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ
গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।