দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরের পানিতে ডুবে তানিশা ও রায়হান নামে ৮ বছর বয়সী যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিশা ও রায়হান কুয়েতপ্রবাসী শরীফ মিয়ার সন্তান। তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে যমজ ভাই-বোন নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের নানা কাশেম মিয়া বলেন, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে যমজ ভাই-বোন পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এমএস/