• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, চলতি বছরে আক্রান্ত ৬ শতাধিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  ২৬ জুলাই ২০২৬, ২০:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মুন্সিগঞ্জে চলতি বছরের জুলাই মাসের শুরু থেকে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। এর সঙ্গে মৌসুমি ভাইরাসজনিত জ্বর ও শুকনো কাশির প্রকোপও বেড়েছে। হাসপাতালে রোগীর চাপ বাড়লেও প্রয়োজনীয় স্যালাইন, ওষুধ ও মশারি সরবরাহে ঘাটতির অভিযোগ তুলেছেন রোগী ও স্বজনরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রায় ৬ শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন আরও চার শতাধিক রোগী। অন্যদিকে, ডেঙ্গুর পাশাপাশি মৌসুমি ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আড়াই হাজারেরও বেশি রোগী।

আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। শহরের উত্তর ও দক্ষিণ ইসলামপুর, খালিস্ট, মিরকাদিম পৌর এলাকা, নতুনগাঁও, মিরেশ্বর, মহাকালী ও পঞ্চসার ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, চিকিৎসার মান সন্তোষজনক নয়। প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও ডেঙ্গু রোগীদের জন্য মশারি সরবরাহেও ঘাটতি রয়েছে। ফলে অনেক রোগীর সুস্থ হতে দীর্ঘ সময় লাগছে।

হাসপাতাল সূত্র জানায়, জুলাই মাসজুড়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। শনিবার (২৫ জুলাই) পর্যন্ত হাসপাতালে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পাঁচটি ডেঙ্গু আইসোলেশন কক্ষে ভর্তি হয়েছেন ৩৩৪ জন রোগী। চলতি বছরের জানুয়ারিতে ভর্তি হন ১১ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৪ জন, এপ্রিলে ৩৯ জন, মে মাসে ৩৫ জন এবং জুনে ১৫১ জন ডেঙ্গু রোগী। জুলাইয়ে এসে আক্রান্তের সংখ্যা আরও দ্রুত বেড়েছে।

চিকিৎসকদের ভাষ্য, ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীর শরীরে দ্রুত প্লাটিলেট কমে যাওয়ায় সুস্থ হতে সময় বেশি লাগছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীদের প্রয়োজনীয় স্যালাইন ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।

পাঁচ বছর বয়সী ডেঙ্গু রোগী তাসনিম আক্তারের মা সুমি বেগম বলেন, মশার উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি অভিযোগ করেন, মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতিও কম থাকে বলে অভিযোগ করেন তারা।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মো. সাইদুর রহমান হিমেল বলেন, স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি না হলে জেলার ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে। তিনি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং পর্যাপ্ত পানি ও পুষ্টিকর তরল খাবার গ্রহণের পরামর্শ দেন।

আরও পড়ুন

গ্যাস বিস্ফোরণে নিভে গেল একই পরিবারের তিন প্রাণ

রাজাপুরে ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

কিছুদিনের মধ্যে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু রোগীদের জন্য পৃথক আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় স্যালাইন, মশারি ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় হাসপাতাল সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে।

মিরকাদিম পৌর প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছে।

এমএস/

  • মুন্সীগঞ্জ
  • ডেঙ্গু
এ সম্পর্কিত আরও খবর
রাজবাড়ীতে ডেঙ্গুতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু 
রাজবাড়ীতে ডেঙ্গুতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু 
মুন্সীগঞ্জে লিফটে আটকা মা-মেয়েকে উদ্ধার
মুন্সীগঞ্জে লিফটে আটকা মা-মেয়েকে উদ্ধার
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠিতে এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৯
ঝালকাঠিতে এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৯
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।