দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হরিসভা মন্দির সড়কের মেসার্স ময়না মেডিকেল হলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মো. মহিউদ্দীন ভান্ডারীকে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগ ছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ওষুধ বিক্রির সময় আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ বিক্রয়সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মহিউদ্দীন ভান্ডারী। তিনি বলেন, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কবিরাজি চিকিৎসক এবং রোগী দেখা ও ওষুধ দেওয়ার অনুমতি রয়েছে। তার দাবি, প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও রয়েছে। এরপরও কেন তাকে জরিমানা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। এ অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ছিল।
তিনি আরও বলেন, জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
যে আই