দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এসআরবি-৫ রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন হাসপাতাল, হোমিও হল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত তথ্য অনুসন্ধান করে। এতে তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ফাতেমা হোমিও হলে লাইসেন্স ছাড়া রোগী দেখা ও ওষুধ বিক্রির অভিযোগে মালিক মো. ফারুক হোসেনকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার লিচুবাগান এলাকার স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার ফাইভ স্টার মেডিকেল সেন্টারের লাইসেন্স না থাকায় মালিক মো. বেদারুল ইসলামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তিন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় মামলা করা হয়েছে। অভিযানে আদায় করা মোট ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও লাইসেন্সবিহীন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যে আই