দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় ৪১ জন প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৫ সালে গাইবান্ধা জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৪৫৬ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। তবে সম্প্রতি ফলাফল প্রকাশের পর দেখা যায়, জেলার ৪১ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। এতে চাকরিপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিয়োগপত্র না পাওয়ার কারণ এবং পরবর্তী করণীয় জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে লিখিতভাবে আবেদন করেছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে প্রার্থীরা বলেন, প্রশাসনিক বা যাচাই-সংক্রান্ত কারণে ৪১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে তারা জানতে পেরেছেন। তবে প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ আটকে আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং পরবর্তী করণীয় কী—এসব বিষয়ে তারা স্পষ্ট তথ্য চান।
তারা আরও বলেন, সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় তারা উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ অবস্থায় তাদের নিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় সম্পর্কে লিখিতভাবে কারণ জানাতে মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তারা।
এমএস/