দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি নিজের ভাবীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন এনসিপির চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের ভয়াবহ অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ভাবিকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়।
কেএম