দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি লেখেন, ‘জামায়াতের আমির গত লংমার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লংমার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে!’
এরপর তিনি প্রশ্ন তোলেন, ‘কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’
পোস্টে তিনি আরও লেখেন, ‘যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধুমাত্র জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না!’
রাশেদ খাঁন তার পোস্টে এনসিপির কর্মসূচি নিয়েও মন্তব্য করেন। তিনি লেখেন, লংমার্চে জনগণ কেমন সাড়া দেবে, তা আগের দিন জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচি থেকে মোটামুটি বোঝা গেছে। তার দাবি, সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘কোনো বাধা নাই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এই পেছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে?’
পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আগের বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। তার ভাষ্য, নির্বাচনের আগে নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। পরে নাহিদ ইসলাম জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, এরপর থেকে ‘জাতির দুই নেতার কোনো নেতার আহ্বানেই জাতি আর সাড়া দিচ্ছে না’।
/অ