• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বগুড়ায় অসুস্থ স্বজনকে হাসপাতালে নেওয়ার পথে এবং মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার সময় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বগুড়া শহরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে শফিকুল (৪০), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাতে পাইকড় ইউনিয়নের বাসিন্দা আশরাফুল স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করতে তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও সাপিকুল ওরফে শফিকুল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। ভোর সোয়া ৪টার দিকে তারা হাসপাতালের গেটে প্রবেশের সময় একটি নাইট কোচ বাস সিএনজিটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাত নিহত হন। এ ঘটনায় আহত হন আশরাফুল, রফিকুল ও নজরুল। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আশরাফুলকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

এ প্রসঙ্গে পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ বলেন, হতাহতরা তার স্বজন ও প্রতিবেশী। আহত তিনজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আশরাফুলের অবস্থা ভালো নয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

আরও পড়ুন

সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির কাণ্ড, ছড়িয়ে পড়েছে ভিডিও

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯

এদিকে, সোমবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় পৃথক দুর্ঘটনায় খাদিজা (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। শাজাহানপুর থানা পুলিশ জানায়, খাদিজা এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ রইস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় নিহত দুজনের নাম ঠিকানা নিশ্চিত হতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া রানীরহাটে পৃথক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেএম

  • বগুড়া
  • সড়ক দুর্ঘটনা
এ সম্পর্কিত আরও খবর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯
বগুড়ায় ময়লার ভাগাড়ে টাকার বস্তা, আসল ভেবে হরিলুট
বগুড়ায় ময়লার ভাগাড়ে টাকার বস্তা, আসল ভেবে হরিলুট
নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সওজ প্রকৌশলীর
নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সওজ প্রকৌশলীর
বগুড়ায় ড্রেন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, ভেতরে মিলল বালু
বগুড়ায় ড্রেন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, ভেতরে মিলল বালু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X