• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

২১ আগস্ট ঘিরে ঢাকার যেসব সড়কে চলবে না যানবাহন

দেশ টিভি ডেস্ক
  ২০ আগস্ট ২০২৩, ২০:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

রাত পোহালেই ২১ আগস্ট। এদিনে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। এই হামলায় মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী বেগম আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্বরোচিত এ হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করবে। এ উপলক্ষে যানজট পরিহার ও জননিরাপত্তায় ওই এলাকায় যান চলাচল সীমিত রাখা হবে। সকাল ৭টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

রোববার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ২১ আগস্টের কর্মসূচি ঘিরে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

কর্মসূচি চলাকালীন গণপরিবহন ও জনসাধারণের চলাচলের বিকল্প রুট

যেসব যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্থানে আসবে সেসব যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

অন্যদিকে যেসব যাত্রীবাহী যানবাহন রামপুরা, মৌচাক থেকে আসা শান্তিনগর-রাজমনি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট দিকে যাবে তারা নাইটিংগেল ক্রসিং থেকে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আবার শাহবাগ, মৎস্য ভবন থেকে আসা গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারি কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়ীয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এদিকে সদরঘাট, কেরানীগঞ্জ থেকে আসা গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়ীয়া ক্রসিং বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চানখারপুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

নগরবাসীকে উল্লিখিত সময়ে এসব এলাকা বা রোড যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এফএইচ

  • রাজধানী
  • ২১ আগস্ট
  • কর্মসূচি
  • ডিএমপি
  • ট্রাফিক ডাইভারশন
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।