দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পর প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ ঘটনায় এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি ছয়তলা আবাসিক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিকেল ৪টা ২৫ মিনিটে।
এমএস/