দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শাহবাগে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ‘সর্বোচ্চ শাস্তির’ দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সংগঠনটি শাহবাগ থেকে মশাল মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান দাবি করেন, গত ১৬ বছরে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব নির্যাতন, হত্যাকাণ্ড ও দমন-পীড়ন হয়েছে বলে তাদের অভিযোগ সেসব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা শাহবাগ দখল করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি। বিচারব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ চাই না, তবে গত ১৬ বছরের ঘটনাগুলোর যথাযথ রায় আমরা আশা করি।
মুক্তিযুদ্ধের চেতনাকে ‘ভূলুণ্ঠিত’ করার অভিযোগ এনে তিনি আরও বলেন, এই পরিস্থিতি শেখ মুজিবুর রহমানের আমলে শুরু হয়েছিল এবং শেখ হাসিনার সময়ে তা চরমে পৌঁছেছে বলে তার দাবি। আওয়ামী লীগকে ‘বাংলাদেশের রাজনীতিতে বিলুপ্তপ্রায় শক্তি’ বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল-মুদ্দাসসির চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থী ক্যাডাররা পুনরায় সহিংসতার প্রস্তুতি নিচ্ছে এবং কিছু মহল শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলোকে লঘু করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন।
সমাবেশে উপস্থিত সংগঠনটির নেতারা দাবি করেন, গত ১৬–১৭ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক দমন-পীড়নের জন্য তারা আওয়ামী লীগ সরকারকে দায়ী মনে করেন। তাদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত, এবং এসব অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে।
জে আই