দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় আমাদের এখানে একজন এসেছেন। তার নাম মীর হোসেন, তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার শ্বাসনালী পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কে