দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় ডাকাতদের কবলে পড়ে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা ইত্যাদি গলি ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সালমা জানান, যাত্রাবাড়ীর ৫ তলা বাড়িটি তাদের নিজেদের। সেটির দোতলায় থাকতেন তার বাবা-মা। আর তিনি নিজে থাকেন রায়েরবাগে। ভোরে বাসাটির ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়। পরবর্তীকালে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
কে