দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর হাতিরঝিল থানার মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসা থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. রাগিব নূর নোহান (২০)। সে বিআম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।
শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নোহান বরিশালের বানারীপাড়া উপজেলার কাউনখালী গ্রামের মেহেবুর রহমানের ছেলে। বর্তমানে মালিবাগের বাসায় ভাড়া থাকতো।
নিহতের স্বজনরা জানান, আমার ভাগ্নে মালিবাগ চৌধুরীপাড়ার নয়াচর এলাকার একটি বাসার সাততলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সে বিআম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। আজ সকালে ওই মেয়ের ওপর অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে আমার ভাগ্নে। পরে বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এফএইচ/