দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি গরমে মানুষের নাকাল অবস্থা হয়ে পড়েছিল। সবাই তখন মহান আল্লাহ কাছের বিশেষ দোয়া করছিল যাতে একটা বৃষ্টি হয়। এমনকি অনেক জায়গায় বৃষ্টির জন্য নামাজও পড়া হয়। তবে, ২-১ দিন ধরে রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিন্তু আজ রাজধানীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়।
এই বৃষ্টি আগামীকাল অর্থাৎ ঈদের দিনও হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান জানান, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছু কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে। এই বৃষ্টি ঈদের দিনসহ আরও ২-৩ দিন অব্যাহত থাকবে।
আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্ট, সন্দ্বীপ ও পটুয়াখালীতে।এছাড়া, ভারী বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।