দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর আজিমপুরে দিনে দুপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতি হয়েছে। এ সময় টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার পাশাপাশি গৃহকর্ত্রীর দুধের শিশুকেও অপহরণ করে নিয়ে গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনার পর ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।
যে বাসায় ডাকাতি হয়েছে সেখানে স্বামী ও সন্তান নিয়ে থাকেন ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে একদল ডাকাত ফারজানার বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের ফুটফুটে সন্তানকে নিয়ে যায়।
এফএইচ