দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে দোবাড়িয়া কামাল সরদারের স-মিল এর সামনে থেকে এদের আটক করে কচুয়া থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ১ টি রামদা, ১টি দা, ১ টি কুড়াল, ও ১ টি পাইপ জব্দ করে পুলিশ।
আটককৃতরা হল, কচুয়া উপজেলার পালপাড়া গ্রামের কামরুল গাজীর ছেলে হোসেন গাজী (২০), ভান্ডারখোলা গ্রামের গনেশ ব্যানার্জীর ছেলে শোভন ব্যানার্জী (১৯) ও কাকারবিল গ্রামের আসাদ মোল্লার ছেলে ইয়ামিন ইসলাম শাওন (২৪)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আটককৃতদের কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।
এফএইচ/