দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ডিগ্রির চর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ মোস্তাকিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাকিম স্থানীয় এক মাদরাসার শিক্ষার্থী ছিল।
মোস্তাকিমের মা সোনিয়া আক্তার বলেন, সকালে মাদরাসায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের ডিগ্রির চর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইজিবাইক আমার সন্তানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কে