• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

শহীদ মিনার প্রাঙ্গণে উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  

দেশ টিভি ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৪, ২৩:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হয় এই  অনুষ্ঠান
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হয় এই অনুষ্ঠান

লোকজ সুরের মূর্ছনায় ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী উদযাপন করল দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় বাউল ও মরমি গানের অনুষ্ঠান।

‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’- এ স্লোগান নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

এরপর আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাউল সাধক শফি মন্ডল। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং মা ফারহানা দিবা। এছাড়াও বক্তব্য রাখেন বাউল সাধক সাইদুর রহমান বয়াতি, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা এবং ডা. লেলিন চৌধুরী।

আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এ পর্বের শুরুতেই সমবেত নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা। এরপর সমবেত আবৃত্তি পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন উদীচীর বাচিক শিল্পীরা। তাদের পর কয়েকটি বাউল ও লোকগান পরিবেশন করেন উদীচীর সঙ্গীত বিভাগের শিল্পীরা। লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ দত্তের জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন তারা। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেন।

উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম, হাবিবুল আলম, সূর্য লাল দাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, কল্পনা খান, শাহিনুর আলামিন, অবিনাশ বাউল, আনান বাউল, ফতেহ আলী খান আকাশ প্রমুখ। এছাড়া, সমবেত পরিবেশনা উপস্থাপন করে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, বাড্ডা শাখা, গেন্ডারিয়া শাখা, ডেমরা শাখা ও রায়েরবাজার শাখার শিল্পীরা।

আয়োজনের শেষ ভাগে ছিল আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। একক গান পরিবেশন করেন প্রবীণ বাউল সাধক সাইদুর রহমান বয়াতি, অনুষ্ঠানের উদ্বোধক বাউল শফি মন্ডল ও ফরিদপুরের লালন আনন্দ ধামের পক্ষে শিল্পী জাহিদ হাসান। বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার পরিবেশনা দিয়ে শেষ হয় উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। পুরো আয়োজন জুড়েই ছিল সাবেক ও বর্তমান উদীচী কর্মীদের মিলনমেলা।

উল্লেখ্য, নিপীড়িত মানুষের গান গাওয়ার অঙ্গীকার নিয়ে, মানুষের মুক্তির জন্য, সোচ্চার হওয়ার লক্ষ্যে একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, বৈষম্যহীন, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালানোর উদ্দেশ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

অ

  • কেন্দ্রীয় শহীদ মিনার
  • উদীচী শিল্পীগোষ্ঠী
  • প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এ সম্পর্কিত আরও খবর
কেন্দ্রীয় শহীদ মিনারে ড. ইউনূসের শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে ড. ইউনূসের শ্রদ্ধা
শেষরাতে সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে যা লিখলেন
শেষরাতে সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে যা লিখলেন
জামালপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জামালপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।