দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের রেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফা খানম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা রহমান, সাংগঠনিক সম্পাদক রেশমা করিমা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাবেয়া রহমান, যুগ্ম আহ্বায়ক মিতা খানম প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রিয় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নারী নেত্রীরা। এসব কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জেবি