দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ‘সরবত খেয়ে’ এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ পরিবারের আরও ৪ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন- নিহতের মা পারভিন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।
২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ট্যাংয়ের মিশ্রন গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এসময় তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা ওরস্যালাইন ও ট্যাং পান করেন। ইফতার শেষে পারভিন, তার তিন শিশু সন্তান ও ভাতিজি অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, অসুস্থ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করলে জিমহাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপর উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর ৪ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত জিমহার মরদেহ মর্গে রাখা হয়েছে।
আরএ