দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান-২ রোড নম্বর ১০৮-এর ২১ নম্বর প্লটে একটি চায়ের দোকান থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে।
নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ওসি তৌহিদ আহমেদ আরো জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এফএইচ