দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আলেয়া বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় রুবেল জানান, যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আলেয়া বেগম। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কে