দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে ৩ রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা ২০মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এ সময় বিক্ষোভকারীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়। পরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা লাঠি-সোঁটা, রড, স্ট্যাম্প এলিফ্যান্ট রোডে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ধাওয়া দেয়। মিরপুর রোডের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ আছে।
এদিকে, রাজধানীর বেশিরভাগ রাস্তায় শিক্ষার্থীদের অবরোধের কারণে যানচলাচল বন্ধ রয়েছে। অনেক জায়গায় গাড়ি ভাঙচুর করা হয়।
আরএ