• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জন নিহত

দেশ টিভি ডেস্ক
  ২৮ জুন ২০২৪, ১৪:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)

রাজধানীর কালশীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) ও মো. রাফি (১৬)। এদিকে, খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যান উল্টে আলফাজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ১০টায় কালশীতে ও সাড়ে ১১টায় খিলক্ষেতে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

নিহত রাহুলের চাচা মনির হোসেন জানান, তাদের বাড়ি মিরপুর বাউনিয়া বাঁধ এলাকায়। তাদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাদের মা জর্ডান প্রবাসী। রাতে রাহুল ও তার ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশী যাচ্ছিলেন মোটরসাইকেলের তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি মাটিবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পথচারীরা তাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মধ্যরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে রাফি মারা যায়।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, রাতে একটি ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ভাই নিহত হয়েছেন। তবে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনে মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এদিকে, খিলক্ষেতের ঘটনায় নিহত আলফাজ থাকেন মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায়। গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন আলফাজ।

তার ভাই মাহফুজ হোসেন জানান, রাতে একটি পিকআপ ভ্যানে করে আলফাজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। খিলক্ষেত এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি উল্টে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরএ

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  • মরদেহ
  • দুর্ঘটনা
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
বাসচাপায় প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান নিহত
বাসচাপায় প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান নিহত
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।