দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভাইয়ের সঙ্গে অভিমান করে বোন গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর চকবাজার থানার বুয়েট স্টাফ কোয়ার্টারে। নিহতের নাম তানিন সুবাইতা (১৭)। সে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানিন সুবাইতার মা মালিয়া রহমান গণমাধ্যমকে জানান, তানিন চলতি বছর বুয়েট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেছে। তাকে কলেজে ভর্তি করার প্রস্তুতি চলছিল। তার বড় ভাই তামিম রহমানের সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি জেরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তাকে দেখতে পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে আমরা চকবাজার থানার বুয়েট স্টাফ কোয়াটারে থাকি। আমি এবং আমার স্বামী সজিবুর রহমান বুয়েটে চাকরি করি। আমাদের বাড়ি রাজশাহী জেলার মতিহার থানার বিনোদপুর এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানাকে জানিয়েছি।
এফএইচ