দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আইনজীবীরা বিক্ষোভ করে। এসময় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে একটি মিছিল বের করে বিএনপিপন্থি আইনজীবীরা। পরে মিছিলটি আদালতের সামনের প্রধান সড়ক আসলে পুলিশ বাধা দেয়। এরপর আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ আইনজীবীদের লাঠিচার্জ করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সিএমএম আদালতে প্রধান ফটকে অবস্থান নেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় তাদের হামলায় আমাদের ৪/৫ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরএ