• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

পুরান ঢাকার হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

ডেস্ক রিপোর্ট
  ২৭ নভেম্বর ২০২৬, ১৬:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হোটেলটির মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসানকে (২৬) কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় হোটেলের সামনের এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলের জড়িত থাকার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে রাজধানীর টিকাটুলিতে জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই থাকতেন। আহত আবদুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, জয়কালী মন্দিরের পাশে অবস্থিত হোটেলটির সামনে একটি মুরগির দোকান রয়েছে। প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, দিবাগত রাত দেড়টার দিকে দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢুকে দোতলায় উঠে যায়। এ সময় দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী হোটেলে প্রবেশ করলে কর্মীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বাবা ও ছেলে মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে বাঁচাতে গিয়ে মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক ও কর্মী হাসান আহত হন। ঘটনার পর অভিযুক্ত দুজন পালিয়ে যান। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এনায়েত ও ইরানকে শনাক্ত করা হয়েছে। তাঁদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপান। তাঁর চিৎকার শুনে আবদুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাঁদেরও জখম করা হয়। হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭

ঢাকার পৃথক স্থানে ৩ বাসে আগুন

তবে মুরগি ঢোকা নিয়ে বিরোধের পাশাপাশি চাঁদাবাজি ও পূর্বশত্রুতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীদের স্বজনেরা। নিহত নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের ভাষ্য, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি।

অন্যদিকে, আহত আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের বলেন, পূর্বশত্রুতার জেরে এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী রাতে হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেন। পূর্বশত্রুতার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে না পারলেও পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।

এমএস/

  • ওয়ারী
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করে যা বললেন পাটওয়ারী
আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করে যা বললেন পাটওয়ারী
রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভিন্ন মত
রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভিন্ন মত
ইশরাক ফাঁদে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায়: নাসীরুদ্দীন পাটওয়ারী
ইশরাক ফাঁদে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায়: নাসীরুদ্দীন পাটওয়ারী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X