দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। ঝড়টি আঘাত হানার কয়েক ঘণ্টা আগে রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জরুরি বার্তা দিয়েছে।
তাতে বলা হয়েছে, বাভি অত্যন্ত বিপজ্জনক রূপ ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা যাতে জরুরি আশ্রয়কেন্দ্রে সরে যান এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নেন। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও সিজিটিএনের।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ভোর থেকে টাইফুনটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে এলাকাটির ওপর দিয়ে বয়ে যেতে পারে। এতে ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া সংস্থাটি টাইফুনটিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ উল্লেখ করে সতর্ক করেছে, রোববার বিকেল বা সন্ধ্যা থেকেই ঝড়ো বাতাস শুরু হতে পারে। ঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় ব্যাপক ও বিধ্বংসী ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এছাড়া প্রবল বর্ষণের কারণে ব্যাপক বন্যা এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ১০ দশমিক ৭ মিটার পর্যন্ত উঠতে পারে, যা প্রায় ১০ তলা ভবনের সমান। এতে সমুদ্র অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কে