দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল অবস্থায় রয়েছে। ইতোমধ্যে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো শুরু হয়েছে। এ অবস্থায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রোববার (৫ জুলাই) ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারি (৪৪-৮৮ মি.মি/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, দেশের ৬ বিভাগ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এই ভারি থেকে অতিভারি বৃষ্টির শঙ্কা রয়েছে।
অতিবৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
/অ