দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় একটি অংশ বিষখালী নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে ভবনটির অবশিষ্ট অংশও। প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়কেন্দ্রটি এখন নিজেই অস্তিত্বসংকটে।
স্থানীয়দের অভিযোগ, ভাঙনপ্রবণ নদীর কাছাকাছি আশ্রয়কেন্দ্র নির্মাণের সময় আপত্তি জানানো হলেও কার্যকর নদীভাঙন প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠেনি। ভবনের নিচের মাটি সরে যাওয়ায় বেজমেন্টের অংশবিশেষ নদীতে চলে গেছে। ঝুঁকির কারণে বন্ধ রয়েছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।
২০২১ সালের ২৪ আগস্ট নদীর প্রবল স্রোতে ভবনের দুটি কক্ষ ও মসজিদের একটি অংশ ভেঙে পড়ে। ওই দৃশ্য দেখতে গিয়ে ভবনের ধ্বংসাবশেষের সঙ্গে নদীতে পড়ে নিখোঁজ হয় এসএসসি পরীক্ষার্থী নেয়ামত উল্লাহ। তাঁর মরদেহও উদ্ধার করা যায়নি। পাঁচ বছর পরও সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তাঁর মা-বাবা।
বিশ্বব্যাংকের অর্থায়নে ইমারজেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্টের আওতায় ২০১৩-১৪ অর্থবছরে আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়। প্রাক্কলিত ব্যয় ২ কোটি ১০ লাখ টাকা হলেও শেষ পর্যন্ত ব্যয় হয় ২ কোটি ৭৬ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমিও হুমকির মুখে। দ্রুত নদীতীর সংরক্ষণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিরাপদ স্থানে নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, জেলায় প্রায় ২২ কিলোমিটার নদীতীর সংরক্ষণের একটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে। ওই প্রকল্পের আওতায় সাইক্লোন শেল্টার এলাকাটিও রয়েছে। কাজের সময় ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রটি সরিয়ে নিতে সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হবে বলে জানান তিনি।
যে আই