দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। রোববার (২৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কয়েকদিন ধরে রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলাগুলো ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় তাপপ্রবাহ কাটলেও কয়েকটি জেলায় বিরাজমান রয়েছে। আরও দুই-তিন দিন এমন অবস্থা থাকতে পারে।
এছাড়া আগামী তিনদিনে বৃষ্টির প্রবণতা বাড়বে। এক্ষেত্রে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হবে।
আজ (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে,৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। তবে এটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই বলে জানা গেছে।
জেডএ