দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিসেম্বরের এই সময়ে দেশে তাপমাত্রা সাধারণত নিম্নমুখী থাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এ সময়ে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে, এলাকাভেদে এবার তা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর জানুয়ারি মাসের শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ রাতের তাপমাত্রা কিছুটা কমার পর তা আবারও বাড়তে পারে। মাসের বাকি সময়জুড়ে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। শৈত্যপ্রবাহের পূর্বাভাসও নেই কোথাও।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ মঙ্গলবার বলেছিলেন, এখনও ডিসেম্বরের স্বাভাবিক শীত নামেনি। মাসের বাকি কয়েক দিনও স্বাভাবিকের চেয়ে কম শীত থাকার সম্ভাবনা আছে। তবে জানুয়ারি মাসের শুরুতে শীত বাড়ার সম্ভাবনা আছে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
জেডএ